আমার জন্য বলা- (৪)
আশরাফ আলী:
সালটি ২০০৯। মাসের নাম এই মুহূর্তে মনে নেই। তবে দিনটি ছিল শুক্রবার। জীবনের প্রথম পাহাড়ী অঞ্চলে নিকট আত্নীয় একজনের বাড়িতে বেড়াতে যাই। ঐ বাড়িতে যেতে পাহাড়ী অঞ্চলের প্রায় ৮ মাইল পথ পায়ে হাঁটতে হতো। পথ সঙ্গী দু’জনের সাথে পাহাড়ী পথ হেঁটে গন্তব্যে পৌছালাম।
আরও পড়ুন:
সেখানে যাবার আগে দূর্ঘটনায় পড়ে আমার হাতে আঘাত পাই। সেটা খুব মারাত্বক নয়। হাতের জখম নিয়ে যখন তাদের এখানে ছিলাম তখন হাতে একটু ব্যথা ছিল। জখমের স্থান একটু ফুলে গিয়েছিল।
যাই হোক এটি প্রথমে কয়েকজন লোক দেখল। দেখার পর এক জন আরেকজনের কাছে আমার হাতের জখমের বিষয়টি জানল। জানার কারণও আছে আমি যে বাড়িতে ছিলাম সেটা ছিল ঐ এলাকার সর্দারের বাড়ী। তিনি আমার সম্পর্কে চাচা হন। এক পর্যায়ে শোনা গেল আমার হাতটি আর নেই। একটু জখম থেকে পুরো হাত নেই গুজবে। যা আমি নিজে প্রত্যক্ষ করি।
মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব ছড়াতে দেখা যায়। তাই কোন কিছু না দেখে, না শুনে তথ্যটি যাচাই না করে কাউকে শেয়ার করবেন না। তাহলে এভাবেই হাতের একটু জখম থেকে পুরো হাত চলে যাবে গুজবে। এবং নিজেকে পড়তে বিড়ম্বনায়।


No comments