Header Ads

Header ADS

আমার জন্য বলা- (৩)


 
আশরাফ আলী:

দেশে ভাস্কর্য বা মূর্ত নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। তার একটাই কারণ একজনের ভাষায় ভাস্কর্য আরেকজনের ভাষায় মূর্তি।
এই ভাস্কর্য বা মূর্তি নিয়ে ওলামায়ে কেরাম তাদের মতামত ব্যক্ত করেছেন। এবং সুশীল সমাজের একটি অংশও মত দিয়েছন। এই মতামত নিয়ে দুটি ভাগ হয়ে পড়েছে। একটি অংশ অপর অংশকে আঘাত করছে।
কেউ বলছে ঘাড় মটকে দেবো, প্রতিউত্তরে  বলছেন ঘাড় মটকানো এতো সহজ না। আবার কেউ বলছেন বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়া হবে।  কেউবা আবার ইমামের খুতবার মাঝে হৈ-হুল্লোড় শুরু করছেন। এটা নিয়ে মারামারি হচ্ছে। দলাদলি হচ্ছে। এমনকি থানায় মামলা পর্যন্ত হয়েছে।
এইরকম অবস্থায় দেশকে অস্থির করে তুলা হচ্ছে। কথায় কথায় ঘৃণা ছড়াচ্ছে। এর সমাধান খুঁজে বের করা দরকার।
আমরা চাইনা কোন বিভেদ। সবাই এক হয়ে থাকতে চাই। এজন্য দরকার সবার ঐক্য নিয়ে কোন কাজ করা। মূর্তি বা ভাস্কর্য বানাতে যে টাকা ব্যয় হবে তা দিয়ে একটি মুজিব মিনার নির্মাণ করি। যেটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্মৃতি বহন করে চলবে যতদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ থাকবে। এটা করলে আশাকরি কোন ধরণের কথা থাকবে না।
তাই আসুন সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই সামনের দিকে। যেখানে বাংলাদেশ হবে একটি উন্নত বাংলাদেশ।


No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.