আমার জন্য বলা- (২)
আশরাফ আলী:
মানুষকে সম্মান দেয়া ভালো একটি গুণ। এই গুণটি সকলে অর্জন করতে পারেনা। এর জন্য ভালো মনের মানসিকতা প্রয়োজন। পারিবারিক শিক্ষা প্রয়োজন।
প্রথম পর্যায়ে শিখার জায়গা পরিবার। পরিবার যে শিক্ষা দেয় সেখান থেকেই বেড়ে উঠা। এখানে শিক্ষার ঘাটতি থাকলে পরবর্তীতে তার প্রভাব পড়ে। এই জন্য পারিবারিক শিক্ষা যার থাকে না সে মানুষকে সম্মান দিতে জানেনা।
আজ দেখা যায় সম্মানী মানুষগুলোকে নিয়ে অনেকে বাজে মন্তব্য করে। কোন বিষয় নিয়ে তাদেরকে অপমানিত, লাঞ্চিত করতে উঠে পড়ে লাগে। এই কাজ থেকে দূরে রাখতে হবে নিজেকে। সম্মানী মানুষগুলোকে সম্মান দিতে হবে। মনে রাখতে হবে এটি না করলে নিজেও এক সময় লাঞ্চিত হতে হবে। তখন আর কিছুই করার থাকবে না।
আদমের সন্তান আমরা সকলেই সমান। এখানে নেই কোন ভেদাভেদ। তাহলে কেন এতো ভেদাভেদ, ঝগড়া, হানাহানি, রাহাজানি। তার জন্য দায়ী আমাদের মানসিকতা। এই খারাপ মানসিকতা দূর করতে পারলে উন্নতি সম্ভব।
এই উন্নতির জন্য প্রয়োজন নৈতিক শিক্ষা, পরিবারের শিক্ষা, সামাজিক শিক্ষা। তাহলে চির উন্নত শির নিয়ে আমরা দাড়াতে পারবো।


No comments