Header Ads

Header ADS

আমার জন্য বলা- (১)

আশরাফ আলী:

 আমি কে? আমার কাজ কি? আমি কোথায় যাবো? আমি কেন কাজ করব? আসলেই এগুলো কি ভাবা যায়? না ভেবে কিছু খুঁজে পাচ্ছি না।
তাহলে কি করা যায়? আমি নিজেকে বিশ্বাস করি। বিশ্বাসের মধ্যে রয়েছে সকল কিছু। বিশ্বাসের মধ্যে সকল কিছু থাকলে আমি এমন কেন? এমনটা আবার কি? না আর মাথা কাজ করছে না। সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে।
মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো। কিন্তু কেন পাগল হবো? আমি আমার অস্তিত্বকে বুঝতে পারছি না। এই অস্তিত্বকে বুঝতে হলে কি করতে হবে। না সকল জায়গায় গোলমাল।
প্রায় সময় মাথায় বিভিন্ন আজে বাজে চিন্তা আসে। এই আজেবাজে চিন্তাকে দূর করতে সময়কে কাজে লাগাতে হবে। শিখতে হবে, জানতে হবে। এই জন্যই তো বলা হয় সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করেনা। 

“কুরআনের প্রথম নাজিলকৃত আয়াত পড়ার ব্যাপারে। সূরা আলাকের প্রথম আয়াতে আল্লাহ বলেন: পড় তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।”

পৃথিবীর যেসব সফল ব্যক্তি ছিলেন তারা সময়কে গুরুত্ব দিয়েছেন। সময়কে গুরুত্ব দেবার কারণে তারা আজ ইতিহাসে স্থান করে আছেন। তাই সময়ের কাজ সময়ে করতে হবে।





No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.