Header Ads

Header ADS

ভাই আপুদের জন্য কিছু নেন

আশরাফ আলী:
 

ভাই এদিকে আসেন। কিছু নেন আপু ও আম্মুদের জন্য। আমার এখানে চাদর থেকে শুরু করে বিভিন্ন পণ্য সামগ্রী রয়েছে। যেটা পছন্দ হয় নিন। এরকম কথা বলে ক্রেতাদের আকৃষ্ট করেন রাখাইন বৌদ্ধরা।
 

পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতে কয়েকবার যাওয়া হয়েছে। কিন্তু বার্মিজ মার্কেটে যাওয়া হয়নি। বার্মিজ মার্কেটে মূলত উপজাতি রাখাইনরা বৌদ্ধরা ব্যবসা পরিচালনা করে। তবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে মহিলার সংখ্যা বেশী।
 

পর্যটক কক্সবাজার যাবেন আর বার্মিজ মার্কেটে যাবেন না এটা হতেই পারেনা। সমুদ্র সৈকত পরে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় বার্মিজ মার্কেট। মার্কেটগুলোতে পর্যটকদের আনাগোনা বেশী। পুরাতন বার্মিজ মার্কেটের অবস্থান কক্সবাজারের মূল শহরে। ইদানিং সমুদ্র সৈকতের পাশে নতুনভাবে কিছু বার্মিজ মার্কেট গড়ে উঠেছে।
 

আরও পড়ুন:  যেদিকে থুথু ফেলা যাবে না!

বার্মিজ মার্কেটগুলোতে সেখানকার স্থানীয় লোকজন যান না। এখানে নাকি ক্রেতাদের কাছ থেকে দাম বেশী রাখা হয়। এজন্য স্থানীয় লোকজন এই মার্কেটগুলোতে যান না।
 

বার্মিজ মার্কেটে যেতে কথা হয় এক কলেজ ছাত্রের কাছে। কক্সবাজারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। সে জানায় বার্মিজ মার্কেটে পর্যটকরা বেশী যায়। সেখানে চীনা, থাইল্যান্ড, বার্মার পণ্য ছাড়াও আরও কয়েকটি দেশের পণ্য পাওয়া যায়।
 

বার্মিজ মার্কেটে বেশ কয়েকটি দোকান ঘুরে কিছু পণ্য ক্রয় করি। ছোট-বোন ও ভাবীদের জন্য কসমেটিক্স সামগ্রী। বন্ধু জিলুর রহমান মায়ের জন্য একটি চাদর কিনে।
 

বার্মিজ মার্কেটে যার সাথে ছবি তুলি তিনি একজন মধ্য বয়স্ক নারী। তিনি গল্পে গল্পে অনেক কিছু জানালেন। তার দোকান থেকে কিছু পণ্য ক্রয় করার পর ফিরে আসার সময় আমাদের মুরির লাড্ডু দিয়ে আপ্যায়ন করালেন।


No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.