আজহারীর পোস্ট শেয়ার করা পিতা-মাতার কাছে প্রশ্ন?
আশরাফ আলী:
১০ জানুয়ারী মিজানুর রহমান আজহারী টাইমলি ম্যারেজ নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। আজহারী সেখানে বলেছেন, সময়ের কাজ সময়ে করতে হয়। বিয়ের সম্পর্ক— যৌবনের সাথে, ক্যারিয়ারের সাথে নয়। ক্যারিয়ার গড়ার জন্য পড়ে রয়েছে সারা জীবন। যৌবন আল্লাহর দেয়া এমন এক অমূল্য নেয়ামত, যেটা নবায়নযোগ্য নয়। তাই, যৌবনের শুরুতেই বিয়ে করুন এবং হালাল পন্থায় যৌবনকে উপভোগ করুন।
আরও পড়ুন:
এই পোস্টটি অনেক বিবাহ উপযুক্ত মেয়ের পিতা-মাতা শেয়ার করেছেন। যাইহোক আপনারা যারা শেয়ার করেছেন তাদের কাছে আমার প্রশ্ন?
আমি একজন তরুণ যুবক। বিবাহ উপযুক্ত। কিন্তু বেকার। আমার ক্যারিয়ার বলতে কিছু নেই। তাহলে আপনারা যারা আজহারীর পোস্টটি শেয়ার করেছেন তারা কি আমার সাথে আপনার মেয়ের বিবাহ দেবেন?
আশাকরি উত্তর দিয়ে যাবেন?

No comments